গত ২৪ ঘণ্টায় দেশে হাম রোগের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২১৩ জন। চলতি বছর হাম ও উপসর্গে মোট ১ হাজার ১৭০ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন মারা গেছেন।
বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, ঢাকা বিভাগে ৩৫৮ জন, রাজশাহীতে ৩৭, সিলেটে ১৪২, চট্টগ্রামে ৩১৩, বরিশালে ১৩২, ময়মনসিংহে ৭২, খুলনায় ১৩৫ এবং রংপুরে ২৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮৪ হাজার ২৬৯ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৭৬ হাজার ৬৭২ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।