মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
স্বাস্থ্য

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু, মোট মৃতের সংখ্যা ৩০৭।

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল

গত ২৪ ঘণ্টায় দেশে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু ৩০৭ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু-সংক্রান্ত ড্যাশবোর্ড থেকে এ তথ্য পাওয়া গেছে। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৭ জন, ফলে মোট ভর্তি সংখ্যা ১ লাখ ১ হাজার ৪৪২ জনে দাঁড়িয়েছে।

মোট মৃতদের মধ্যে ৫১.৩ শতাংশ নারী এবং ৪৮.৭ শতাংশ পুরুষ। মাসের হিসেবে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে, মার্চ ও এপ্রিল মাসে শূন্য, মে মাসে ১ জন এবং জুনে ১৩ জন প্রাণ হারান।

জুলাইয়ে ৩৬ এবং আগস্টে ৪৩ জনের মৃত্যু হয়। সেপ্টেম্বরে প্রাণহানি বেড়ে ১৪৮ জনে পৌঁছায়, আর অক্টোবরে এখন পর্যন্ত ৬২ জন মারা গেছেন।

অক্টোবরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২১ হাজার ৮২২ জন। আগের মাস সেপ্টেম্বরের তুলনায় এই সংখ্যা কম। সেপ্টেম্বরে ৪৩ হাজার ৭৭৪ জন হাসপাতালে ভর্তি হন। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত হাসপাতালে আসা রোগীদের মধ্যে ৯৫ হাজার ৩৩১ জন ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞাপন