সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা বাড়বে

রাজধানী ঢাকায় আজ রাতে বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা বাড়বে।

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা বাড়বে

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ রাতে বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে যে, রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৬৬ শতাংশ। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস।

আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৪ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে। এদিকে, আজ রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই।

বিজ্ঞাপন