রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭৩

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭৩ জন।

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭৩

গত ২৪ ঘণ্টায় দেশে হাম রোগের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। তবে, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

রোববার (১১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। চলতি বছর হাম ও উপসর্গে মোট ১ হাজার ১৬২ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হাম উপসর্গ নিয়ে একজন, চট্টগ্রামে একজন, সিলেটে তিনজন, খুলনায় একজন এবং রংপুরে একজনের মৃত্যু হয়েছে।

এদিকে, সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫ হাজার ২৮ জনে। স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

বিজ্ঞাপন