রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

মানসিক স্বাস্থ্যসেবায় সামাজিক কর্মীদের সম্পৃক্ত করার ঘোষণা

মানসিক স্বাস্থ্যসেবায় সামাজিক কর্মীদের সম্পৃক্ত করার ঘোষণা দিয়েছে সরকার।

মানসিক স্বাস্থ্যসেবায় সামাজিক কর্মীদের সম্পৃক্ত করার ঘোষণা

মানসিক স্বাস্থ্যসেবায় সামাজিক কর্মীদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন আজ রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আয়োজিত জাতীয় সেমিনারে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কমিউনিটির অংশগ্রহণ ও সামাজিক পরিবেশের পরিবর্তন অপরিহার্য। সামাজিক কর্মীদের সাইকোসোশ্যাল সহায়তা প্রদান এবং তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

ডা. জাহিদ হোসেন জানান, মানসিক স্বাস্থ্যসেবায় সংশ্লিষ্ট থেরাপিস্ট ও চাইল্ড ডেভেলপমেন্ট বিশেষজ্ঞদেরও সম্পৃক্ত করা হবে। ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কারদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, মানসিক স্বাস্থ্য সমস্যা মানেই গুরুতর মানসিক রোগ নয়; অনেক কর্মক্ষম মানুষ বিষণ্নতা ও উদ্বেগে ভুগছেন। তিনি জানান, সরকারের পরিকল্পনায় মানসিক স্বাস্থ্যসেবা কমিউনিটি পর্যায়ে সম্প্রসারণের জন্য একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন