রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ রাতে বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আজ সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ। আজকের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস।
আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৪ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৬ মিনিটে।
এদিকে, আজ রাত ৯টা থেকে আগামীকাল সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই। এ সময় কোনো সংকেতও দেখাতে হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।