সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হাম সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আক্রান্তদের মধ্যে সন্দেহজনক হামের রোগী ৯৫৫ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত রোগী ১৩১ জন। মৃত ৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫ জন, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মারা গেছেন ১ হাজার ৫১ জন, যার মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৪ জন।
এছাড়া, এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৯৪৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৩ হাজার ৪৫৪ জন।