শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ভারী বৃষ্টি ও তাপমাত্রা কমার পূর্বাভাস

আজ ভারী বৃষ্টি ও তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ভারী বৃষ্টি ও তাপমাত্রা কমার পূর্বাভাস

আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর অবস্থান দুর্বল। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিয়েছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে অন্য অঞ্চলেও এটি বিদায় নিতে পারে।

গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনী ও লক্ষ্মীপুরের রামগতিতে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২০.৫ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন