শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৪২৮

হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৪২৮ জন।

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৪২৮

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) হাম ও হামের উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৪২৮ জন।

স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এর মধ্যে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৩২ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯৬ জনের।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে ১ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১ হাজার ৪০ জন শিশু। হাম শনাক্ত হওয়ার পর ১০৪ শিশু মারা গেছে।

এছাড়া, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ১ হাজার ৬২৫ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ১১৬ জনের।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৯২৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে ১ লাখ ৭১ হাজার ৬৮০ জন হাসপাতাল ছেড়েছে।

বিজ্ঞাপন