বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা কমবে

ঢাকায় আজ সন্ধ্যা থেকে বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা কিছুটা কমবে।

ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা কমবে

ঢাকা ও আশপাশের এলাকায় আজ সন্ধ্যা থেকে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য এই তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় রাতের মধ্যে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আকাশ আংশিক মেঘলা অথবা অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে, আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ ৬৫ শতাংশ ছিল।

বিজ্ঞাপন