বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

বঙ্গোপসাগরে লঘুচাপ, আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বঙ্গোপসাগরে লঘুচাপ, আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এই লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার (৭ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইদিন দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।

শুক্রবার (৯ অক্টোবর)ও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

শনিবার (১০ অক্টোবর) দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

রোববার (১১ অক্টোবর) চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অন্যদিকে দেশের অন্যত্র প্রধানত শুষ্ক আবহাওয়া থাকতে পারে। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বিজ্ঞাপন