বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

সাগরে নতুন লঘুচাপের সম্ভাবনা, বৃষ্টির পূর্বাভাস

সাগরে নতুন লঘুচাপের সম্ভাবনা, আগামী ৫ দিনে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

সাগরে নতুন লঘুচাপের সম্ভাবনা, বৃষ্টির পূর্বাভাস

আজ সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজমান থাকতে পারে।

অধিদপ্তরের তথ্যমতে, দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তামিলনাড়ু উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ বিদ্যমান রয়েছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় নতুন একটি লঘুচাপ তৈরি হতে পারে। এটি ঘণীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৫ দিনে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে এবং বজ্রসহ বৃষ্টিপাতের বিস্তার লাভের সম্ভাবনা রয়েছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা সন্দ্বীপে ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, অন্যদিকে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ সকাল থেকে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৯ মিনিটে।

বিজ্ঞাপন