বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

রাজধানীতে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

রাজধানী ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা কমবে।

রাজধানীতে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার মধ্যে এই বৃষ্টির ঘটনা ঘটতে পারে।

পূর্বাভাসে জানানো হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে এবং দিনের তাপমাত্রা কিছুটা কমবে।

আজ সকালে ঢাকার তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৩ মিনিটে।

এদিকে, আজ দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এ সময়ে কোনো সংকেত দেখাতে হবে না।

বিজ্ঞাপন