শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৫, আক্রান্ত ১,৯৩৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু, নতুন করে ভর্তি ১,৯৩৫ জন।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৫, আক্রান্ত ১,৯৩৫

সারাদেশে ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৩৫ জন। চলতি বছরে ডেঙ্গু ভাইরাসের কারণে এখন পর্যন্ত মোট ২৯৪ জনের প্রাণহানি হয়েছে।

সরকারের স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, বছরের শুরু থেকে এ পর্যন্ত সারাদেশে মোট ৯৪ হাজার ১৫১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৮৮ হাজার ২০৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞাপন