সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ১ হাজার ২৬৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সময়ে ৮১ জনের শরীরে হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ২ হাজার ৮৯৩ জনের। নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ১৯৭ জনের।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৪৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৪৩ জন এবং নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ১০৪ জন মারা গেছেন।