বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে মৃত্যু ২৯৯, একদিনে আক্রান্ত ১,৬৩১

ডেঙ্গুতে মৃত্যু ২৯৯, একদিনে আক্রান্ত ১,৬৩১ জন।

ডেঙ্গুতে মৃত্যু ২৯৯, একদিনে আক্রান্ত ১,৬৩১

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ২৯৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৯৭ হাজার ৮২ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৭০৩ জন আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ২১৯, চট্টগ্রামে ২৩৪, খুলনায় ১৮৪, ময়মনসিংহে ৬১, রাজশাহীতে ১৪১, রংপুরে ৭৫ এবং সিলেটে ১৪ জন আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন