শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৪৪

হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৪৪ জন শনাক্ত হয়েছে।

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৪৪

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৪ জন। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ৯৬৪ জন।

১৫ মার্চ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট হাম রোগীর সংখ্যা এক লাখ ৬১ হাজার ১৪৮ জন। এ সময়ের মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮০ জন।

অন্যদিকে, ১৫ মার্চ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৪১ হাজার ৪৪৯ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৩৬ হাজার ৪০৫ জন।

হাম উপসর্গে মোট ৮৮৭ জন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং ১৫ মার্চ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন