হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭ জন। একই সময়ে ১ হাজার ৩৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ৬৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এই তথ্য অনুযায়ী, দেশে হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৪৪৭ জনে। এছাড়া, উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৬০ হাজার ১৮৪ জন।
এ পর্যন্ত হাসপাতাল ভর্তি হয়েছে ১ লাখ ৪০ হাজার ৪৭২ জন এবং হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৩৫ হাজার ৪১৭ জন।