বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে।

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে বুধবার (২ সেপ্টেম্বর) এই তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১ হাজার ৯৭ শিশু। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৮৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৯টি শিশুর। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৯৮৩ শিশুর প্রাণহানি হয়েছে।

এর আগে, গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জন শিশুর মৃত্যু হয়। ওই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ১ হাজার ২৩১ শিশু।

বিজ্ঞাপন