রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনীয় ড্রোন হামলায় ১ নিহত, ক্ষতিগ্রস্ত শক্তি কেন্দ্র কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু কলকাতায় দুর্গাপূজায় পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত, ৬ জন একই পরিবারের কুড়িগ্রামে ট্রাক চাপায় একই পরিবারের ৫ জন নিহত ইয়েমেনে হুথিদের হামলা: আডেনের বিমানবন্দর ও প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্যবস্তু রৌমারিতে ট্রাক দুর্ঘটনায় একই পরিবারের ৫ সদস্য নিহত কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ পর্যটকের মৃত্যু কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০
স্বাস্থ্য

বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

বাগেরহাটের মোরেলগঞ্জে মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মোরেলগঞ্জ উপজেলার শৈলখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মনোরঞ্জন বাছাড়ের বড় দুই ছেলে বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪০)। স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন সকালে বৈরি আবহাওয়ার মধ্যে বিধান ও মানিক ধানের ক্ষেতের আগাছা পরিস্কারের কাজ করছিলেন।

মুষলধারে বৃষ্টির মধ্যে আকস্মিক বজ্রপাত ঘটে, যার ফলে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। পরে মাঠে থাকা অন্যান্য কৃষকরা এসে তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন