শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫, মোট ১০৭ জন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১০৭ জন।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫, মোট ১০৭ জন

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এই নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১০৭ জনের মৃত্যু হলো।

বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৪০ জন, বরিশাল বিভাগে ১১০ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৫ জন, খুলনা বিভাগে ১৯০ জন, ময়মনসিংহ বিভাগের ৬৫ জন, রাজশাহী বিভাগের ৯১ জন, সিলেট বিভাগের ৭ জন এবং রংপুর বিভাগের ৩২ জন রোগী রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ১১০ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজার ২৮০ জনে।

বিজ্ঞাপন