সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১ মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় ৩০ জন নিহত মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ৬, আহত অনেকে আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, ৯৯ আহত আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৯ পেরু-ইকুয়েডরে এল নিনোর কারণে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা গাজায় ইসরায়েলি হামলায় মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্সের ২ কর্মী নিহত রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে হত্যা গাজায় ইসরায়েলি হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিক্ষাবিভাগের কর্মকর্তা ও সাতজন
স্বাস্থ্য

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৫৩২, হাসপাতালে ভর্তি ৯৭৮ নতুন রোগী

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৫৩২, হাসপাতালে ভর্তি নতুন রোগী ৯৭৮ জন।

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৫৩২, হাসপাতালে ভর্তি ৯৭৮ নতুন রোগী

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫৩২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একদিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ৯৭৮ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৮০ হাজার ৬৮৬ জনে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২৪ ঘণ্টায় ঢাকার ৪৬২ জন, ময়মনসিংহের ৫৯ জন, চট্টগ্রামের ১৪০ জন, খুলনার ১২০ জন, রাজশাহীর ৪৭ জন, রংপুরের ৪৭ জন, বরিশালের ৯৫ জন এবং সিলেটের ৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন