সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১ মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় ৩০ জন নিহত মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ৬, আহত অনেকে আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, ৯৯ আহত আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৯ পেরু-ইকুয়েডরে এল নিনোর কারণে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা গাজায় ইসরায়েলি হামলায় মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্সের ২ কর্মী নিহত রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে হত্যা গাজায় ইসরায়েলি হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিক্ষাবিভাগের কর্মকর্তা ও সাতজন
স্বাস্থ্য

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় 'কানি' সৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় 'কানি' সৃষ্টি হতে পারে, জানিয়েছে আইএমডি।

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় 'কানি' সৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। দক্ষিণ আন্দামান সাগরে সম্ভাব্য ঘূর্ণাবর্ত থেকে এই ঝড়ের উৎপত্তি হতে পারে, যা 'কানি' নামে পরিচিত হতে পারে।

ভারতের আবহাওয়া অধিদফতর (আইএমডি) জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে। ৩০ নভেম্বরের মধ্যে এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

লঘুচাপটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে 'কানি', যা মালদ্বীপের প্রস্তাবিত নাম। নামটি উপকূলীয় অঞ্চলের বিশেষ এক ধরনের গাছের নামের সঙ্গে সম্পর্কিত।

আইএমডির উপগ্রহচিত্রের পূর্বাভাস অনুযায়ী, ২৯ নভেম্বর সন্ধ্যা নাগাদ দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্তটি তৈরি হতে পারে। ৩০ নভেম্বরের মধ্যে এটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপ এলাকায় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রাথমিক ধারণা অনুযায়ী, আবহাওয়াব্যবস্থাটি পশ্চিম থেকে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে তামিলনাড়ু অথবা শ্রীলঙ্কা উপকূলের দিকে অগ্রসর হতে পারে।

বিজ্ঞাপন