সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১ মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় ৩০ জন নিহত মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ৬, আহত অনেকে আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, ৯৯ আহত আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৯ পেরু-ইকুয়েডরে এল নিনোর কারণে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা গাজায় ইসরায়েলি হামলায় মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্সের ২ কর্মী নিহত রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে হত্যা গাজায় ইসরায়েলি হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিক্ষাবিভাগের কর্মকর্তা ও সাতজন
আন্তর্জাতিক

ঘূর্ণিঝড় ‘কানি’ আসছে, প্রভাব ফেলতে পারে এই অঞ্চলে

ঘূর্ণিঝড় ‘কানি’ আসছে, শ্রীলঙ্কা ও ভারতের তামিলনাড়ুর দিকে অগ্রসর হতে পারে।

ঘূর্ণিঝড় ‘কানি’ আসছে, প্রভাব ফেলতে পারে এই অঞ্চলে

চলতি নভেম্বরে বঙ্গোপসাগরে তিনটি ঘূর্ণিঝড়ের পর এবার চতুর্থ ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, ২৯ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে।

এটি ৩০ নভেম্বরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। লঘুচাপটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘কানি’, যা মালদ্বীপের প্রস্তাবিত নাম। নামটি উপকূলীয় অঞ্চলের বিশেষ একটি গাছের নামের সঙ্গে যুক্ত।

আইএমডির উপগ্রহ চিত্রে পূর্বাভাস অনুযায়ী, ২৯ নভেম্বর সন্ধ্যা নাগাদ দক্ষিণ আন্দামান সাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এটি ৩০ নভেম্বর নাগাদ আরও শক্তিশালী হয়ে একটি নিম্নচাপ এলাকায় পরিণত হতে পারে।

আগামী ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে সাগরে আবহাওয়ার পরিস্থিতি আরও উত্তাল হতে পারে। ২ ডিসেম্বর নাগাদ এটি শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কা ও ভারতের তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হতে পারে। তবে এটি যদি গতিপথ পরিবর্তন করে, তাহলে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন