শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৮৬

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৮৬ জনে পৌঁছেছে।

হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৮৬

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে, যা মোট প্রাণহানি ৯৮৬ জনে পৌঁছেছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৯৬৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

হামের সংক্রমণ শনাক্ত হয়েছে ৮০ জনের মধ্যে। সারা দেশে হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫২৭ জনে।

এছাড়া, উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৬১ হাজার ১৪৮ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৪৪৯ জন, এবং হাসপাতাল থেকে ছাড় পাওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৪০৫ জন।

বিজ্ঞাপন