মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
স্বাস্থ্য

হাম ও হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬৪

হামে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬৪।

হাম ও হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬৪

হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৪ জনে।

সোমবার প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুনভাবে ১ হাজার ৪২১ জন হাম রোগী ভর্তি হয়েছেন। এছাড়া একদিনে ১২৬৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ১৫২ জনের মধ্যে হাম শনাক্ত হয়েছে।

বর্তমানে দেশে মোট হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৫৭৩ জন। একই সঙ্গে ২ লাখ ৬ হাজার ২৯৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১ লাখ ৮৩ হাজার ২২৬ জন চিকিৎসা গ্রহণ করছেন, এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৬৫৫ জন।

বিজ্ঞাপন