শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে দেশে ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩২৭

দেশে হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩২৭ শিশু।

হামের উপসর্গে দেশে ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩২৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে, একই সময়ে নতুন করে এক হাজার ৩২৭ শিশু হাম ও সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন।

ঢাকা বিভাগে পাঁচ, ময়মনসিংহে এক এবং বরিশালে এক শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৭৭। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ শিশু এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ৭৩ শিশুর মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৯৯ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এর ফলে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দুই লাখ ৮ হাজার ৫৭০ শিশুতে পৌঁছেছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১২৮ শিশু, যার ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৮৪০। ১৫ মার্চ থেকে সারা দেশে হাম সন্দেহে এক লাখ ৮৫ হাজার ৩৯০ শিশু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যেখানে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৭৭ হাজার ৬৯৮ শিশু।

বিজ্ঞাপন