রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল রাজধানীতে সন্ত্রাসীদের হামলা, সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর বাগেরহাটে ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার পাকিস্তানে বিস্ফোরণে ১২ নিরাপত্তা কর্মী নিহত, ৩০ আহত এথিওপিয়ায় নতুন গৃহযুদ্ধের শঙ্কা, তিগ্রায়ে সংঘর্ষ বৃদ্ধি পাকিস্তানের দেরা ইসমাইল খানএ আত্মঘাতী বোমা হামলায় নিহত ১১ মানিকগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে নৌকা ডুবির ঘটনায় ৪১ জনের মৃত্যু মানিকগঞ্জে গৃহবধূকে গণধর্ষণ, মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়ার অভিযোগ গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪, আহত ৪
রাজনীতি

জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেফতার

জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেফতার

জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (২৭ জুন) রাজধানীর গুলশান এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নূর মোহাম্মদ জামালপুর জেলায় দায়েরকৃত বিস্ফোরক দ্রব্য আইন-এর একটি মামলার এজাহারনামীয় আসামি। এছাড়াও, গত ১৮ জুন রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় সংঘটিত মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তার নাম উঠে এসেছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি। নূর মোহাম্মদ বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে পরিচিত ছিলেন, তবে বর্তমানে তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞাপন