শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ভারতে যাওয়ার পথে গ্রেফতার মেহেরপুর আ.লীগের সাধারণ সম্পাদক

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক ভারতে যাওয়ার পথে গ্রেফতার হয়েছেন।

ভারতে যাওয়ার পথে গ্রেফতার মেহেরপুর আ.লীগের সাধারণ সম্পাদক

চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে গ্রেফতার হয়েছেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ইমিগ্রেশন পুলিশের সন্দেহের কারণে তার কাগজপত্র যাচাই করা হয়। তদন্তের পর জানা যায়, এম এ খালেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গোয়েন্দা সংস্থার মাধ্যমে তথ্য নিশ্চিত হওয়ার পর তাকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার করা হয়। পরে গাংনী থেকে আসা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে মেহেরপুরের গাংনীর উদ্দেশে নিয়ে যায়।

ইমিগ্রেশন চেকপোস্টের সাব-ইন্সপেক্টর তারিক জানান, 'এম এ খালেকের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা থাকায় সন্দেহ হয়।' তিনি জানান, ২০২৫ সালের ১৩ এপ্রিল গাংনী থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারায় মামলা দায়ের করা হয়।

এম এ খালেকের ছেলে আসিফ রেজা দাবি করেছেন, তার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ এবং বাইপাস সার্জারির জন্য ভারতে নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি বলেন, 'বাবার নামে থাকা মামলাগুলোর সবকটিতেই তিনি জামিনে রয়েছেন।'

বিজ্ঞাপন