শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বৈঠকে বসছে ইসি

আজ স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হবে। বৈঠকে বসছে নির্বাচন কমিশন।

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বৈঠকে বসছে ইসি

আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হবে। স্থানীয় সরকার নির্বাচন এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সাথে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দুপুর আড়াইটায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ২৬টি মন্ত্রণালয়, সংস্থা বা বিভাগের সাথে সভায় বসছে ইসি।

বৈঠকে আলোচনা সাপেক্ষে স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হবে বলে জানিয়েছে কমিশন। ইসির পরিকল্পনা অনুযায়ী, নভেম্বরের মাঝামাঝি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য তারিখ রাখা হয়েছে।

কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। পরবর্তীতে কমিশন স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচনও আয়োজন করবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।

বিজ্ঞাপন