শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

নির্বাচন কমিশনের নতুন বিধিমালা: নৌকা স্থগিত, ১২০ প্রতীক সংরক্ষণ

নির্বাচন কমিশন নতুন বিধিমালার মাধ্যমে নৌকা প্রতীক স্থগিতসহ ১২০টি মার্কা সংরক্ষণ করেছে।

নির্বাচন কমিশনের নতুন বিধিমালা: নৌকা স্থগিত, ১২০ প্রতীক সংরক্ষণ

নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। বুধবার কমিশন সচিবালয় থেকে এই প্রজ্ঞাপন প্রকাশিত হয়।

নতুন বিধিমালায় নৌকা প্রতীক স্থগিত রাখা হয়েছে এবং ১২০টি মার্কা সংরক্ষিত রাখা হয়েছে। সংশোধিত বিধিমালার আওতায় একক প্রার্থীর ক্ষেত্রে ‘না-ভোট’ ব্যবস্থা চালু করা হয়েছে।

এছাড়া, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুচ্ছেদ ২০ এর দফা ১ এর অধীনে, স্থগিতকৃত প্রতীক ব্যতীত, অন্যান্য মার্কা থেকে যেকোনো একটি বরাদ্দ করা যাবে।

জাতীয় নির্বাচনের হলফনামায় প্রার্থীর স্বামী বা স্ত্রী, সন্তান এবং নির্ভরশীলদের আয়কর রিটার্নের তথ্য জমা না দিলেও হবে। তবে, ফৌজদারী মামলায় জামিনে থাকলে আদালত থেকে সত্যায়িত কপিও জমা দিতে হবে।

বিজ্ঞাপন