বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাহুল গান্ধীর মোদীকে ট্রাম্পের সামনে নত না হওয়ার আহ্বান

রাহুল গান্ধী মোদীকে ট্রাম্পের সামনে নত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

রাহুল গান্ধীর মোদীকে ট্রাম্পের সামনে নত না হওয়ার আহ্বান

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে নুয়ে না পড়ার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বুধবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি ভিডিও পোস্ট করেন।

ভিডিওতে রাহুল গান্ধী বলেন, ইন্দিরা গান্ধীকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বামপন্থী নাকি ডানপন্থী, যার উত্তরে তিনি বলেছিলেন, 'আমি বাম দিকেও ঝুঁকি না, ডান দিকেও ঝুঁকি না, আমি সোজা হয়ে দাঁড়াই।' কিন্তু মোদীজি’র ধারণা সম্পূর্ণ আলাদা।

রাহুল গান্ধী দাবি করেন, মোদী ডোনাল্ড ট্রাম্পের সামনে সোজা হয়ে শুয়ে মাথা নত করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, মোদী ইউপিআই-এর ওপর কর বসিয়ে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে বিপুল পরিমাণ অর্থ পাইয়ে দেওয়ার মাধ্যমে প্রত্যেক ভারতীয়র ওপর করের বোঝা চাপিয়েছেন।

তিনি মোদীকে অনুরোধ করে বলেন, "দয়া করে মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে এভাবে নতি স্বীকার করা বন্ধ করুন। নিজের মেরুদণ্ড শক্ত করুন, উঠে দাঁড়ান এবং ইউপিআই ট্যাক্স ফিরিয়ে নিন।"

বিজ্ঞাপন