বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্তদের ফিরিয়ে আনতে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত

শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্তদের ফিরিয়ে আনতে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে, জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্তদের ফিরিয়ে আনতে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, শেখ হাসিনাসহ ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

তিনি জানান, এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনও সুনির্দিষ্ট কোনো জবাব আসেনি। তবে ভারত সরকার দাবি করেছে যে, এ-সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শামা ওবায়েদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হত্যার ঘটনায় ভারতে অবস্থানরত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কাজ চলছে।

তিনি আরও জানান, এ বিষয়ে চিঠিপত্র আদান-প্রদান চলছে। ভারত সরকারের কাছে বাংলাদেশের হাইকমিশনারের এগ্রিমো এখনও দেওয়া হয়নি বলে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা ভুয়া দাবি করেন প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ বলেন, ভারত এ ধরনের কিছু জানায়নি এবং এগ্রিমো যাচাই-বাছাই হতে সময় লাগে।

তিনি জানান, আমাদের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে এবং যতক্ষণ পর্যন্ত আসামিদের বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে, কার্যক্রম চলতে থাকবে।

বিজ্ঞাপন