শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সাইবার সুরক্ষা আইন সংশোধনে আলোচনা করবে সরকার

সাইবার সুরক্ষা আইন সংশোধনে আলোচনা করবে সরকার, জানান আইনমন্ত্রী আসাদুজ্জামান।

সাইবার সুরক্ষা আইন সংশোধনে আলোচনা করবে সরকার

সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হবে, যা বাকস্বাধীনতা নিশ্চিত করবে এবং ব্যক্তির সম্মানহানি রোধ করবে। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ইউএস কন্সটিটিউশন ডে সেলিব্রেশন অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রী জানান, বর্তমানে আইনটি খসড়া পর্যায়ে আছে এবং সকল অংশীজনের সাথে আলোচনা করে সংশোধন করা হবে। তিনি বলেন, "মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।"

আইনমন্ত্রী বলেন, সরকারের অন্যতম অগ্রাধিকার হলো সাংবিধানিক শাসন ও সুশাসন প্রতিষ্ঠা করা। এ সময় তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়ার সাফল্য তুলে ধরে বলেন, "ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচার করাই আমাদের মূল উদ্দেশ্য।"

তিনি সোশ্যাল মিডিয়ায় বেনামী সংবাদমাধ্যম থেকে অস্থিতিশীলতা তৈরি হলে ব্যবস্থা নেয়ার কথাও উল্লেখ করেন।

বিজ্ঞাপন