রবিবার, ২৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা যাচাই-বাছাই হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী জানান, রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা যাচাই-বাছাই হবে এবং রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহারের চেষ্টা চলছে।

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা যাচাই-বাছাই হবে: আইনমন্ত্রী

সদ্যবিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে দায়ের করা মামলার যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান। তিনি জানান, মামলাগুলো উদ্দেশ্যপ্রণোদিত কিনা সেটিও দেখা হবে।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানবাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের ন্যায়বিচার প্রাপ্তি বিষয়ক একটি সেমিনারে তিনি এই মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২৪ অক্টোবর পর্যন্ত সময় থাকায় বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন হবে না। কে রাষ্ট্রপতি হবেন, এটি সময় বলে দেবে।

তিনি আরও জানান, আগামী কেবিনেটে ১৩৩টি অধ্যাদেশ এবং গুম প্রতিরোধ বিষয়ক অধ্যাদেশের বিষয়টি উঠবে, সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে আশা করেন।

আইনমন্ত্রী উল্লেখ করেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত যেকোনো রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সরকার কাজ করছে। তবে, রাজনৈতিক হলেও কোনো ধর্ষণ মামলার প্রত্যাহার করা হবে না।

বিজ্ঞাপন