ভারতীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন ককরোচ জনতা পার্টির মুখপাত্র আশুতোষ রাঙ্কা। তিনি শুক্রবার (২৪ জুলাই) দিল্লির যন্তর মন্তরে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান।
আশুতোষ রাঙ্কা বলেন, "ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আর কোনো বিকল্প নেই। এটি শুধু যন্তর মন্তরের বিক্ষোভকারীদের বিষয় নয়। সারাদেশের মানুষের এখন একটাই স্পষ্ট দাবি, এই ব্যক্তিকে যেতে হবে অথবা তাকে বরখাস্ত করতে হবে।"
তিনি দাবি করেন, শিক্ষামন্ত্রী হিসেবে ধর্মেন্দ্র প্রধান পুরোপুরি ব্যর্থ হয়েছেন এবং বর্তমানে তার পদত্যাগ ছাড়া অন্য কোনো পদক্ষেপ গ্রহণযোগ্য হবে না।
রাঙ্কা আরও বলেন, "আমরা সরকারকে দ্ব্যর্থহীনভাবে জানিয়ে দিয়েছি যে পদত্যাগ বা বরখাস্ত ছাড়া অন্য কোনো পদক্ষেপ গ্রহণযোগ্য হবে না। এখানে কোনো মধ্যপন্থা নেই।"
তিনি উল্লেখ করেন, "বিষয়টি এখন আর শুধু যন্তর মন্তরের এই বিক্ষোভের মধ্যে সীমাবদ্ধ নেই। সারাদেশে বিক্ষোভ চলছে এবং সরকারের উচিত সাধারণ মানুষের অনুভূতির প্রতি মনোযোগ দেওয়া।"