সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষাপটে, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, ‘সেই তরুণী নিজেই বিয়ে না করে আজীবন এমপি গাজী নজরুলের সেবায় নিয়োজিত থাকার চরম আবদার করেছিলেন।’
বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার ৫নং শিবপুর ইউনিয়নের গোটাঘাটা মসজিদে স্থানীয় জনগণের আয়োজিত একটি গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, ‘এমপি সাহেবের বড় স্ত্রীসহ সবাইকে আমরা ডেকে নিয়ে বসে দেখলাম যে, ওই মেয়েটির আবদার, সে অন্য জায়গায় বিয়ে করবে না, যতদিন সে বাঁচবে, এমপি সাহেবকে সেবা করে যাবে।’
তিনি আরও জানান, ‘মেয়েটির অগাধ দাবির মুখে তার মা-বাবা বাধ্য হয়ে তাদের বাড়িতে পরিবারের বিবাহের ব্যবস্থা করছে। কিন্তু কাজটা হয়েছে অসামাজিক।’
এমপি খালেক বলেন, ‘বিয়েটা অনৈতিক না, অসামাজিক। এই অসামাজিক কাজের কারণে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে।’