রবিবার, ২৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

লক্ষ্মীপুরে বিএনপির জবাবদিহি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপির মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী নাগরিক সেবার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

লক্ষ্মীপুরে বিএনপির জবাবদিহি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মন্ত্রী

লক্ষ্মীপুর পৌরসভার নাগরিক সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, "প্রায় পাঁচ মাস হয়েছে বিএনপি ক্ষমতায় এসেছে। যখন এক-দেড় বছর যাবে, তখন মানুষ আমাদের কাছে জবাবদিহি আশা করবে।"

শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির হলরুমে লামচরি জামে মসজিদ কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রী অভিযোগ করেন, পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উদাসিনতার সাথে দায়িত্ব পালন করছেন এবং উন্নয়নমূলক কাজগুলো যথাযথভাবে করছেন না।

তিনি আরও বলেন, "সুযোগ থাকা স্বত্বেও জলাশয়, পানি নিষ্কাশনের ড্রেন এবং রাস্তা সংস্কারের কাজ করা হচ্ছে না। এসবের কোনো দৃশ্য আমার চোখে পড়েনি।"

মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসংশা করে বলেন, "এক মাসের মাথায় আমরা চন্দ্রগঞ্জ উপজেলা পেয়েছি। লক্ষ্মীপুরে রেল লাইন বাস্তবায়ন অসম্ভব ছিল, কিন্তু আমরা সেটি সম্ভব করেছি।"

এছাড়া, লক্ষ্মীপুরে নার্সিং ইনস্টিটিউট ও মেডিকেল কলেজ অনুমোদন হয়েছে এবং একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা জানান তিনি।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, "আমরা সবাই আশা করেছিলাম যে সরকারই থাকুক, আমাদের দাবির প্রতি সবাই সম্মান দেবে।"

তিনি নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এসময় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূইয়া, জেলা প্রশাসক এসএম মেহেদী হাসানসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন