রবিবার, ২৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

এনসিপির দাবি, সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেফতার করা হোক

এনসিপি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেফতার করে বিচারের দাবি জানিয়েছে।

এনসিপির দাবি, সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেফতার করা হোক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

আখতার হোসেন বলেন, মো. সাহাবুদ্দিন তার পদত্যাগপত্রে অসুস্থতার ন্যারেটিভ সাজিয়েছেন, যা তাকে নিরাপদে বের হওয়ার সুযোগ দেয়। তিনি সরকারের কাছে আহ্বান জানান, সাহাবুদ্দিনকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক।

তিনি আরও বলেন, জুলাই গণহত্যার পর যদি সাহাবুদ্দিন ছাড় পেয়ে যায়, তাহলে বর্তমান সরকারের প্রতি দেশের মানুষের আস্থা থাকবে না। এজন্য তাকে গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে সোপর্দ করতে হবে।

আখতার হোসেন সাবেক রাষ্ট্রপতিকে ফ্যাসিবাদের দোসর উল্লেখ করে বলেন, যদি সাহাবুদ্দিন বিচারের আওতায় না আসে, তাহলে চব্বিশের গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের বিচার অপূর্ণাঙ্গ থেকে যাবে।

বিজ্ঞাপন