মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সংসদের শপথকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, "সংবিধানের ৫০ অনুচ্ছেদের দফা ৩ অনুযায়ী, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টা ১ মিনিটে আমার নিকট দাখিল করেছেন।" তিনি পদত্যাগপত্র গ্রহণের কথা জানান।
সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন এবং জাতীয় সংসদ সচিবালয়ে এ সংক্রান্ত রেকর্ড সংরক্ষণ ও প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের নির্দেশ দেন।