রবিবার, ২৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, নতুন নির্বাচন হবে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, নতুন নির্বাচন হবে

বাংলাদেশের রাষ্ট্রপ্রধান মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন।

এ বিষয়ে শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় জাতীয় সংসদের শপথকক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাবেন স্পিকার।

রাষ্ট্রপতির পদ শূন্য হলে সংবিধানের ৫৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার দায়িত্ব পালন করবেন।

এছাড়া, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

এদিকে, সংসদে বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেবে বলে জানা গেছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল শপথ নেন এবং তার স্বাভাবিক মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত ছিল।

পদত্যাগের সম্ভাবনায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আজ শুক্রবার দুপর সোয়া ১২টার দিকে থাইল্যান্ডে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন।

বিজ্ঞাপন