শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিএনপির ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা

বিএনপির এমপি ফেরদৌসী মিষ্টির পদত্যাগ এবং আসন শূন্য ঘোষণা।

বিএনপির ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা

বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার দুপুরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি পদত্যাগপত্র জমা দেন।

জাতীয় সংসদ সচিবালয় মিষ্টির আসন শূন্য ঘোষণা করেছে। গত ২৪ সেপ্টেম্বর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় মিষ্টির বিরুদ্ধে অভিযোগ ওঠে।

প্রধানমন্ত্রী পদত্যাগের নির্দেশ দেওয়ার পর মিষ্টি সংসদে আসেন এবং পদত্যাগপত্র জমা দেন।

জাতীয় সংসদ সচিবালয় জানায়, সংরক্ষিত নারী আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন সদস্য মনোনীত করতে হবে।

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী এক ব্রিফিংয়ে জানান, রাড্ডার ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতা নিয়ে তদন্ত চলছে। প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে, অপরাধী সংসদ সদস্য হলেও ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন