শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

প্রধানমন্ত্রী: সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তাঁর সরকার আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে।

প্রধানমন্ত্রী: সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তাঁর সরকার সর্বশক্তি দিয়ে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে। তিনি দেশের পূর্ববর্তী ফ্যাসিবাদী শাসনব্যবস্থার ধ্বংসকৃত আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।

আজ ফেনীর পরশুরাম উপজেলার খেয়াঘাট-মুহুরী সেতু এলাকায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও পানি নিষ্কাশন প্রকল্প পুনর্বাসন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘এ দেশের জনগণ যখন বিএনপি সরকারের ওপর দায়িত্ব অর্পণ করেছে, তখন সরকার ইনশাআল্লাহ সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে।’

তিনি গত ১৭ বছরে আইনের শাসন ধ্বংসের বিষয়টি উল্লেখ করে বলেন, ‘আমরা সেই পরিস্থিতির পরিবর্তন করতে চাই এবং ধীরে ধীরে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই।’

তারেক রহমান বলেন, কিছু গোষ্ঠী বিভিন্ন ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’কে কেন্দ্র করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, যা সরকারের উন্নয়ন কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে পারে।

তিনি জনগণের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল ও নদী খনন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্প্রসারণ এবং বন্ধ মিল-কারখানা পুনরায় চালুর উদ্যোগের কথা উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী ঘোষণা করেন, আগামী পাঁচ বছরে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা ৫০ থেকে ১৫০-তে উন্নীত করা হবে। এর ফলে বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন না হলে মানুষকে জেলা শহর কিংবা ঢাকায় যেতে হবে না।

মুহুরি-কহুয়া প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার ৪ লাখ ৫০ হাজার মানুষ সরাসরি উপকৃত হবে এবং ৩৪ হাজার হেক্টর কৃষি জমিতে সেচ সুবিধা পৌঁছাবে।

বিজ্ঞাপন