শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর: উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সফরে যাচ্ছেন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও জনসভা করবেন।

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর: উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো কক্সবাজার সফরে যাচ্ছেন তারেক রহমান। আজ শনিবার (১৩ জুন) সকালে তিনি কক্সবাজারের উদ্দেশে রওনা দেবেন।

দিনের কর্মসূচির মধ্যে রয়েছে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান এবং বিকেলে চকরিয়া বাস টার্মিনালে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভা। সন্ধ্যায় তিনি সুধী সমাবেশে অংশগ্রহণ করবেন।

কক্সবাজারবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী নতুন উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় নেতাকর্মীরা প্রত্যাশার কথা জানাচ্ছেন।

কক্সবাজারবাসীর প্রত্যাশার মধ্যে রয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, লবণের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর উদ্যোগ।

এছাড়া, পর্যটন খাতের উন্নয়ন, আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ণ ব্যবহার এবং শুঁটকি শিল্প রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান স্থানীয়রা।

সরকারপ্রধানের এ সফরকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সমাবেশস্থল ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প এলাকা ইতোমধ্যেই পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদ ও স্থানীয় নেতাকর্মীরা।

বিজ্ঞাপন