জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বড় বাজেট দুর্নীতির সুযোগ বাড়ায়। তিনি শুক্রবার (১২ জুন) চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম জানান, এবারের বাজেটে অর্থনৈতিক সংস্কারের প্রতিফলন ঘটেনি এবং দেশের সামগ্রিক ভঙ্গুর অর্থনীতিকে দিশা দেখানোর মতো বাজেট হয়নি। তিনি বলেন, "অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যে কোথাও ঋণখেলাপি এবং বিদেশে পাচার হওয়া টাকা কীভাবে ফেরত আনা হবে— সে বিষয়ে কিছু বলা হয়নি।"
এছাড়া, তিনি অভিযোগ করেন যে সরকার আবারও ইসলামী ব্যাংককে আগের মালিকের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছে।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, সীমান্তে পুশ-ইনের মাধ্যমে দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।