শনিবার, ০১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে নিহত ৮, পোল্যান্ডের যুদ্ধবিমান মোতায়েন ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৩, শিশুদেরও গুরুতর আঘাত ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় তিনজন নিহত, আহত শিশুদের চিকিৎসা চলছে জাপানের ভূমিকম্পে এয়ন মলে বিস্ফোরণ, উদ্ধারকাজ চলছে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ইরানের বিরুদ্ধে শুরু জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহত ২৮ জন ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, রাতভর বিস্ফোরণের শব্দ মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীর নতুন হামলা শুরু জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর ১০০টিরও বেশি আফটারশক ইরাকে যুক্তরাষ্ট্র-সৌদি বিমান হামলায় ২০ শিয়া যোদ্ধা নিহত
রাজনীতি

প্রধানমন্ত্রী আজ মৌলভীবাজারে, জনসভায় বক্তব্য দেবেন

আজ মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জনসভায় বক্তব্য দেবেন।

প্রধানমন্ত্রী আজ মৌলভীবাজারে, জনসভায় বক্তব্য দেবেন

আজ মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।

সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় যোগ দেবেন। সফরকে কেন্দ্র করে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠের সমাবেশে যোগদান করবেন এবং পরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

স্থানীয়রা আশা করছেন, সফরের সময় জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও শমসেরনগর বিমানবন্দর পুনরায় চালুর বিষয়ে সরকার প্রধানের ঘোষণার কথা বলা হবে।

বিজ্ঞাপন