বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

প্রধানমন্ত্রী চট্টগ্রামে, পূজামণ্ডপ পরিদর্শন করবেন

প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে পৌঁছেছেন, পূজামণ্ডপ পরিদর্শন করবেন।

প্রধানমন্ত্রী চট্টগ্রামে, পূজামণ্ডপ পরিদর্শন করবেন

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে পৌঁছেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৭টা ৪০ মিনিটে তিনি একটি সামরিক বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সড়কপথে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রহমতগঞ্জের জেএমসেন হলের পূজামণ্ডপের উদ্দেশে রওনা হন। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, জেএমসেন হলের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে। এরপর তিনি চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সঙ্গে একটি সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন।

সব কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী চট্টগ্রাম বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা। এর আগে, তিনি সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন।

সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী রংপুরে যান এবং সেখানে দুটি পথসভায় অংশ নেন। বিকেলে রাজশাহীতে গিয়ে ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য ১২ কোটি টাকার প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেন।

বিজ্ঞাপন