মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নজরুল ইসলামের মৃত্যুদণ্ডের পর ৬ দিনেও পরিবারের সঙ্গে যোগাযোগ নেই

নজরুল ইসলামের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ছয় দিন পরেও পরিবারের সঙ্গে যোগাযোগ নেই।

নজরুল ইসলামের মৃত্যুদণ্ডের পর ৬ দিনেও পরিবারের সঙ্গে যোগাযোগ নেই

সৌদি আরবে বাংলাদেশি যুবক নজরুল ইসলামের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ছয় দিন পরেও তার পরিবারের সঙ্গে কেউ যোগাযোগ করেনি। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, তারা ছেলের মরদেহ পাবেন কিনা তা নিয়ে উদ্বিগ্ন।

মঙ্গলবার নজরুলের বাবা আবদুল বাছির বলেন, "বাংলাদেশ বা সৌদি সরকারের কাছ থেকে কোনো খোঁজখবর পাইনি। ছেলের মরদেহ কোথায় আছে, দেশে পাঠানো হবে কিনা, সে বিষয়ে কিছু জানি না।"

নজরুল ইসলামের পরিবার জানায়, তিনি সৌদিতে ৩ বছর ৩ মাস কারাগারে বন্দি ছিলেন। এই সময়ে এক জেল থেকে আরেক জেলে পাঠানো হয় তাকে। আবদুল বাছির বলেন, "আমি আশাবাদী ছিলাম কিছু একটা হবে।"

নজরুলের মৃত্যুদণ্ড কার্যকর হয় ১৪ অক্টোবর, যখন তাকে এবং এক তরুণীকে মসজিদ কম্পাউন্ডে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে শিরশ্ছেদ করা হয়। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, নজরুল তার বাবা-মাকে কিছুই জানাতে পারেননি।

নজরুলের বাবা বলেন, "সৌদি আরবের আল মাজাল কোম্পানিতে চাকরি ছিল। হঠাৎ করে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।"

নজরুলের মা রহিমা বেগম বলেন, "আমরা মনে করেছি, তিন বছরের বেশি সময় হয়ে গেছে, হয়তো তাকে দেশে পাঠিয়ে দিবে। আমি শেষবারের মতো আমার ছেলেকে দেখতে চাই।"

এদিকে, নজরুলের মৃত্যুর খবর শুনে তার ফুফু আবেদা বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। গ্রামের মানুষ সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ।

নজরুলের সহপাঠী মো. মাহফুজ বলেন, "সে ষড়যন্ত্রের শিকার হয়েছে।" প্রতিবেশী মো. আনোয়ার বলেন, "বাংলাদেশি বলেই সৌদি সরকার এ কাজটা করতে পেরেছে।"

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক আবুসাঈদ জানান, "পরিবারের পক্ষ থেকেও কোনো আবেদন করা হয়নি।"

বিজ্ঞাপন