শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে টানা পাঁচ দিনের ছুটি। আগামী রোববার অফিস খুলবে।
এই ছুটির সময় পরিবার এবং স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী থেকে বাড়ির পথে ছুটছেন অনেকেই। গতকাল সোমবার থেকেই রাজধানীর বাসিন্দারা গন্তব্যে রওনা হয়েছেন। আজও যাত্রা অব্যাহত রয়েছে।
হিন্দু সম্প্রদায়ের মানুষদের পাশাপাশি, দীর্ঘ ছুটির সুযোগে নগরবাসীও শিকড়ের টানে বাড়ির দিকে যাচ্ছেন।
আজ সকাল থেকে রাজধানীর বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে যাত্রীদের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে।
দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবরের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় আজ থেকে আগামী শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি নির্ধারিত হয়েছে।