বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাজধানীতে ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজার পুলিশ মোতায়েন

রাজধানীতে ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন উপলক্ষে ১৬ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাজধানীতে ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজার পুলিশ মোতায়েন

রাজধানী ঢাকায় প্রতিমা বিসর্জন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার মো. শহীদুল্লাহ আমিন জানিয়েছেন, বিসর্জন কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে শহরের বিভিন্ন স্থানে ১৬ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এবার রাজধানীর ৩৩টি পয়েন্টে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হবে, যার মধ্যে ওয়াইজঘাট এলাকায় সবচেয়ে বেশি বিসর্জন হবে। বুধবার (২১ অক্টোবর) পলাশী মোড়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব তথ্য জানান।

শহীদুল্লাহ আমিন বলেন, ঢাকা মহানগরীতে এবার সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থার মধ্যে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি আশা প্রকাশ করেন, বাকি সময়েও নেতিবাচক কোনো ঘটনা ঘটবে না।

এছাড়া, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার কার্যক্রম শেষ করার পুরো প্রক্রিয়ায় নগরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

বিজ্ঞাপন